শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন শাকিবের সিনেমার গানে ছেলে জয়ের টিকটক
শাকিবের সিনেমার গানে ছেলে জয়ের টিকটক

শাকিবের সিনেমার গানে ছেলে জয়ের টিকটক

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে সংক্ষিপ্ত ভিডিও বানিয়ে জনপ্রিয়তা পেয়েছেন অনেকেই। এবার এই মাধ্যমে গান-ভিডিও শেয়ার করে আলোচনায় ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়।

এবারের ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানে ঠোঁট মিলিয়েছে শাকিবের সাত বছর বয়সী সন্তান। গানের ভিডিও টিকটকে আপলোড করেছেন জয়ের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গানের ভিডিওটি নজরে এসেছে চিত্রনায়ক বাবা শাকিব খানেরও। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব। তিনি বলেন, “ও প্রিয়তমা’ গানটি মুক্তির পর থেকেই কিন্তু আলোচনায়। এরই মধ্যে গানটি সবার হৃদয় ছুঁয়েছে। এই গানের সঙ্গে দেশ–বিদেশের নানা প্রান্ত থেকে অনেকেই অনেক ধরনের ভিডিও বানাচ্ছে। গানটি অল্প সময়ে বেশ কয়েকটি রেকর্ডও করেছে। দ্রুততম সময়ে কোটি ভিউর মাইলফলকও ছুঁয়েছে এই গান। এর মধ্যেই গানটিতে জয়ের ঠোঁট মেলানোটা ভীষণ মজার ছিল।’

বাবা শাকিব খানের গানের সঙ্গে জয়ের ঠোঁট মিলিয়ে গাওয়া গানটি টিকটকে রীতিমতো ভাইরাল হয়েছে। সেই ভিডি নিয়ে মা অপু বিশ্বাসও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নেটিজেনরাও জয়ের এমন কাজে বেশ আনন্দ পেয়েছেন। নানা ধরনের মন্তব্য করে জয়ের এই গানে ঠোঁট মেলানোর প্রশংসা করছেন। কেউ কেউ তো জয়কে আগামী দিনে সিনে পর্দায় নায়ক হিসেবেও দেখতে চেয়েছেন।

‘প্রিয়তমা’ ছবিতে ‘ও প্রিয়তমা’ গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। কলকাতার আকাশ সেনের সুরে গানটি গেয়েছেন বালাম ও কোনাল। টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গানটি গেয়েছেন অপু বিশ্বাসও। পাশাপাশি টিকটকও করেছেন এ নায়িকা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 6 =