শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
শেরপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

মেহেদী হাসান শামীম, শেরপুর প্রতিনিধি: শেরপুরে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই শুক্রবার বিকেলে জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের খরমপুর মোড়ে দলীয় কার্যালয়ে সম্মুখস্ত চত্ত্বরে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জাপা সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতর আলীর সভাপতিত্বে ও জেলা জাপা সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক মনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও শেরপুর জেলার সভাপতি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে জেলা জাপা’র সহকারী সাধারণ সম্পাদক তাজুল ইসলাম হেলাল ও আবু সাইদ খোকন উপস্থিত ছিলেন। এসময় সভায় বক্তব্য রাখেন জাপা সহ-সভাপতি আলহাজ্ব মোঃ. মোখলেছুর রহমান ও হারুন জিলানী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন ও কাজী শাহনেওয়াজ শাহীন, সাংগঠনিক সম্পাদক এস. এম. আশরাফ‌, এ রশিদ বিএসসি প্রমুখ। পরে জেলার সকল নেতাকর্মীর অংশগ্রহণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৮ ঘটিকায় জেলা জাপা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + eleven =