শেরপুর প্রতিদিন ডট কম

Home খেলাধুলা নারী ও পুরুষ দলের জন্য সমান পুরস্কার আইসিসির
নারী ও পুরুষ দলের জন্য সমান পুরস্কার আইসিসির

নারী ও পুরুষ দলের জন্য সমান পুরস্কার আইসিসির

বৈশ্বিক টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ সবজায়গায়ই পুরুষদের ক্রিকেটের তুলনায় আর্থিক দিক বিবেচনায় পিছিয়ে নারীদের ক্রিকেট। তার একটা বড় কারণ স্পন্সর প্রতিষ্ঠানগুলোর তুলনামূলক কম আগ্রহ থাকা। তবে এবার এই বৈষমের দেয়াল ভাঙতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখন থেকে সব ধরনের আইসিসি ইভেন্টে নারী দলের জন্যও পুরুষ দলের সমান আর্থিক পুরস্কার বরাদ্দ রাখবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ  নিয়ন্ত্রক সংস্থা।   

আগামী চক্র থেকে শুধুমাত্র চ্যাম্পিয়ন দলের জন্য এই পুরস্কার বরাদ্ধ থাকবে। তবে পরবর্তীতে ২০৩০ সাল থেকে অংশগ্রহণকারী সব দলের জন্যই এটা কার্যকর করবে আইসিসি। একই সঙ্গে সাদা বলের ক্রিকেটের মতো, টেস্ট ক্রিকেটেও যুক্ত করা হচ্ছে স্লো ওভার-রেটের কারণে জরিমানার বিধান। আজ ডারবানে আইসিসির বার্ষিক বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়।

আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০৩০ সাল থেকে এই সিদ্ধান্ত সব স্তরের নারী ক্রিকেটের জন্য কার্যকর হবে। তবে চ্যাম্পিয়ন দলগুলো আগামী চক্র থেকেই সমান পুরস্কার পাবে।’

আইসিসির প্রধান গ্রেগ বার্কলে তার বিবৃতিতে বলেন, ‘আমাদের খেলার ইতিহাসে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আর আমি আনন্দের সাথে ঘোষণা করছি, আইসিসির বৈশ্বিক আসরে অংশগ্রহণকারী পুরুষ এবং নারী ক্রিকেটাররা এখন থেকে সমান পুরস্কার পাবেন।’

‘২০১৭ সাল থেকে আমরা এই লক্ষ্যকে সামনে রেখে নারী ক্রিকেটে পুরস্কারের অর্থ বাড়িয়ে এসেছি। আর আজ থেকে আইসিসি’র নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পুরুষদের সমান পুরস্কার পাবে। একইভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ পর্যায়েও এই সিদ্ধান্ত কার্যকর হবে।’-আরও যোগ করেন তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + 2 =