শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা আষাঢ়ের শেষে শেরপুরে ফের কুয়াশা
আষাঢ়ের শেষে শেরপুরে ফের কুয়াশা

আষাঢ়ের শেষে শেরপুরে ফের কুয়াশা

সোহেল রানা, শেরপুর প্রতিনিধি: আষাঢ় মাসের শেষে এসে আবারো কুয়াশা দেখা যাচ্ছে সীমান্তবর্তী জেলা শেরপুরে। মঙ্গলবার ভোর থেকে হালকা ও মাঝারি কুয়াশার কারণে গ্রামীণ জনপদে দূরের জিনিস ঝাপসা দেখাচ্ছিল। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত স্থায়ী হয় কুয়াশা।

পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হলেও আষাঢ় মাসের শুরু থেকে শেরপুরে থেমে থেমে প্রতিদিন কম বেশি একটু করে বৃষ্টি হচ্ছে। সোমবার এক পশলা বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে এই আষাঢ় মাসেও ২-৩ দিন পরপরই ভোরে কুয়াশা পড়ছে। এই আষাঢ় মাসে মানুষের অবিরাম বৃষ্টির প্রত্যাশা থাকলেও তা হচ্ছে না।

আষাঢ় মাসেও শীতের মতো এমন কুয়াশা পড়তে ইতোপূর্বে দেখেননি অনেকেই। স্থানীয়রা এটাকে জলবায়ু পরিবর্তনের কারণে এবং আষাঢ় মাসে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ার কারণেই এ অসময়ে শীতের মতো কুয়াশা পড়ছে বলে মনে করছেন। অসময়ে কুয়াশার দেখা পাওয়ায় স্থানীয়দের অনেকেই এটাকে ভালোভাবে দেখছেন না। এ কুয়াশার কারণে বিভিন্ন রোগবালাই হচ্ছে বলে তারা মনে করছেন।

একদিকে থেমে থেমে একপশলা বৃষ্টি হচ্ছে আবার গরমের মাত্রাটাও একটু বেশিই মনে হচ্ছে। অন্যদিকে ভোরে গ্রামীণ জনপদে ধোঁয়া ধোঁয়া কুয়াশা থাকায় শেরপুরে এখন এক অন্যরকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে।

শেরপুর জেলায় আবহাওয়া অফিস না থাকায় বর্ষাকালে কেন ২-৩ দিন পরপরই কুয়াশা দেখা যাচ্ছে সেটার কারণ এবং সেইসঙ্গে আবহাওয়ার গতি প্রকৃতি সম্পর্কে জানা সম্ভব হচ্ছে না।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =