মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুর সদর ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া উচ্চ বিদ্যালয়ের (গণিত) শিক্ষক মঞ্জুরুল হক দুর্বৃত্তের হামলায় গুরুত্ব আহত হয়েছে। গত ৮ জুলাই শনিবার আনুমানিক রাত ৯টার দিকে পীরগঞ্জ (ওয়াবপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ৯টা দিকে শিক্ষক মঞ্জুরুল হক ভীমগঞ্জ বাজার থেকে ওষুধ কিনে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরার সময় পীরগঞ্জ ওয়াবপাড়া এলাকায় আসলে দুর্বৃত্তরা তাকে পিছন থেকে আঘাত করে রাস্তায় ফেলে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে প্রথমে সদর হসপিটালে নিয়ে যান।পরে সদর হসপিটাল থেকে তাকে রেফারড করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। হামলার বিষয়টি নিশ্চিত করেন তার পরিবার। এবং তারা বলেন, এই ঘটনায় আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।