মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুলাই শুক্রবার সদর উপজেলার লছনমনপুর ইউনিয়নের টিকারচর নতুন বাজারে মাসব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। নতুন বাজার কমিটির আয়োজনে ও সামচুল মেম্বার, ইয়াদ আলী মেম্বার, শামিদুল ইসলাম, বাবুল মিয়া,ইসমাইল হোসেন, সোজা মিয়া, এনামুল হক, মোতালেব, মান্নান এর পরিচালনায় মাসব্যাপী খেলাটি অনুষ্ঠিত হবে। খেলার দ্বিতীয় দিনে বিকেল ৪টায় শুরু হয়। এতে খেলা পরিচালনা করেন সরাফত কমান্ডার। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে বিভিন্ন এলাকা এসে খেলায় ভীড় জমায়। ঐতিহ্যবাহী হাডুডু খেলা আয়োজন করায় আয়োজক কমিটিকে সাধুবাদ জানিয়েছে এলাকার সুশীল সমাজ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।