শেরপুর প্রতিদিন ডট কম

Home রাজনীতি কার্যালয় ছাড়ার নোটিশ, ৬ মাস সময় চায় নুররা
কার্যালয় ছাড়ার নোটিশ, ৬ মাস সময় চায় নুররা

কার্যালয় ছাড়ার নোটিশ, ৬ মাস সময় চায় নুররা

রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের দ্বন্দ্বের কারণে দলটির কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার নোটিশ দিয়েছেন জমির মালিক। শুক্রবার (৭ জুলাই) ৭৩/২ পুরানা পল্টনের জামান টাওয়ারের ৬ষ্ঠ তলার এ কার্যালয় ছাড়ার নোটিশ দেন জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া।

কার্যালয় ছাড়ার নোটিশে বলা হয়, বর্তমানে আপনাদের দলে অন্তঃকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ভবনের অন্যান্য শতাধিক ব্যবহারকারী এ মর্মে আতংকিত ও ভীত। তাছাড়া ভবনের সমিতির পক্ষে থেকে ও আমাদের এ ব্যাপারে সর্তক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘ্ন হতে পারে বিধায় আগামী ৯ জুলাইয়ের মধ্যে অফিস খালি করে দেওয়ার অনুরোধ রইল।

এদিকে গণঅধিকারর পরিষদের পক্ষের দাবি, কার্যালয়টি ৩ বছরের জন্য ভাড়া নেওয়া হয়েছে। ভাড়ার শর্ত ছিল- যে কোনো পক্ষকেই কার্যালয় ছাড়ার ৬ মাস আগে নোটিশ দিতে হবে। তাই তারা নোটিশ দিলেই তো আর আমরা আমাদের কার্যালয় ছেড়ে দেবো না। আমাদের ৬ মাসের সময় দিতে হবে। মালিকপক্ষ সময় না দিলে প্রয়োজনে আমরা আদালতে যাব।

এ প্রসঙ্গে জানতে চাইলে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান ঢাকা পোস্টকে বলেন, মালিককে আন্তরিকতা নিয়ে বলেছি আমরা রাজনীতি করি। চাইলেই তো আর এত বড় কার্যালয় হুট করে পাওয়া যাবে না। তাই আমাদের ৬ মাস সময় দিতে হবে।

নাম না প্রকাশের শর্তে গণঅধিকার পরিষদের একজন সদস্য বলেন, ভাড়ার শর্ত অনুযায়ী কার্যালয় ছাড়তে হলে ৬ মাস আগে জানাতে হবে। তারা আমাদের এ বিষয়ে ৭ জুলাই জানিয়েছেন, তাই আমরা এখন কার্যালয় খুঁজব। তারপর ছেড়ে দেবো। সুতরাং তারা নোটিশ দিলেই কার্যালয় ছেড়ে দেওয়া হবে, বিষয়টা এমন নয়। প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − ten =