শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শেরপুরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেরপুরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেহেদী হাসান শামীম, শেরপুর প্রতিনিধি: শেরপুরে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ ৬ জুলাই বৃহস্প্রতিবার সকালে শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাসহ নানান আয়োজনে দিবসটি পালিত হয়। প্রথমে শোভাযাত্রটি শহর থেকে শুরু করে প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এরপর শহরের বটতলাস্থ যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় সদর উপজেলা সভাপতি ফেরদৌসী আক্তার শিখার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, সদর উপজেলা সাধারণ সম্পাদক মারুফা আক্তার শিল্পী, শহর শাখার সভাপতি সেতারা পারভিন পরশ, সাধারণ সম্পাদক সাবিকুন নাহার বন্যা প্রমূখ। অনুষ্ঠানে জেলা, সদর উপজেলা ও শহর শাখার যুব মহিলা লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =