শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ ঈদে নতুন রূপে সেজেছে ইলিশার ‘মেঘনা রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট’
ঈদে নতুন রূপে সেজেছে ইলিশার ‘মেঘনা রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট’

ঈদে নতুন রূপে সেজেছে ইলিশার ‘মেঘনা রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট’

ঈদকে সামনে রেখে নতুন আলোকসজ্জায় সজ্জিত ভোলার ইলিশাঘাট সংলগ্ন ‘মেঘনা রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট’। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দর্শনার্থীদের আকৃষ্ট করতে মনোরম পরিবেশে বিনোদনের জন্য নতুনভাবে সাজানো হয়েছে ভোলার অন্যতম এই পর্যটন রিসোর্টটি।

ভ্রমণপিপাসুদেরকে একটু বিনোদন দেওয়ার জন্যেই এই বছর ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে এখানে। এখানে এলে চোখজুড়ানো অপরূপ সৌন্দর্য দর্শনার্থীদের মন ভুলিয়ে দেবে বলে দাবি রিসোর্ট কর্তৃপক্ষের।

জানা গেছে, চাকচিক্য রুপে সাগরকন্যা কুয়াকাটার বিনোদন কেন্দ্রের আদলে মেঘনার কূলে গড়ে ওঠা এ রিসোর্টটি অল্প দিনেই দর্শনার্থীদের মন কেড়েছে। গত ঈদের ন্যায় এবারো অন্যরকমভাবে সাজানো হয়েছে। ব্যবস্থা রয়েছে পার্টি সেন্টারেরও।

সহপরিবার, পরিজন নিয়ে ভ্রমণ করার জন্য কর্তৃপক্ষের রয়েছে নিরাপত্তার ব্যবস্থা। এ ছাড়া নারীদের প্রিয় খাবার ফুসকা, ইলিশ ফ্রাই, কাক ড্রাসহ বিভিন্ন ধরণের খাবার আইটেম রয়েছে এ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে। ছবি তোলার জন্য দৌতলা টাওয়ার, লাভ পয়েন্ট, বাচ্ছাদের বিনোদন এ এর জন্য রয়েছে কিটজোন।

মেঘনা রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের মালিক আবুল হাসান কেরানী বলেন, গত ঈদের চেয়ে এবার আমাদের রিসোর্ট অন্যরকমভাবে সাজানো হয়েছে। গত ঈদের চেয়ে এবার কাঠের ঘরও বাড়ানো হয়েছে। এছাড়া সাগরকন্যা কুয়াকাটার মত এবার কাকড়া, ইলিশ ফ্রাইয়ের ব্যবস্থা রয়েছে। এ রিসোর্টে বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

তরুণ উদ্যোক্তা পারভেজ রনি বলেন, আমাদের এই পর্যটন কেন্দ্রে প্রতিবছর ঈদ এলে দর্শনার্থীদের বাড়তি চাপ থাকে। ভোলার মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য “মেঘনা রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টটি” করা হয়েছে। ভোলা সদরে আমরাই প্রথমবারের মতো সুসজ্জিত ব্যতিক্রমী এই বিনোদন স্পটটি করেছি। এটি দর্শনার্থীদের মাঝে ব্যাপক সারা ফেলেছে। প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে একটু বিনোদনের জন্য আসে। আমরা তাদেরকে নিরাপত্তাসহ সর্বোচ্চ সেবা দিয়ে থাকি। ঈদকে সামনে রেখে আমরা মেঘনা রিসোর্সটি নতুনভাবে সাজিয়েছি। আমাদের এ আয়োজন ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করবে। সবাইকে মেঘনা রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে আমন্ত্রণ রইলো।

পশ্চিমে সবুজ শ্যামল গাছপালা, পূর্বে মেঘনা নদী, উত্তরে লঞ্চঘাট ও দক্ষিণে সিসি ব্লক এ যেন এক অপরুপদৃশ্য ঘেরা মেঘনা রিসোর্টটি। ছবি তোলার জন্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই রিসোর্টটি।

এবারও ঈদে ছুটিতে রিসোর্টটিতে দর্শনার্থীদের কাছে বেশ নজর কাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 6 =