শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ৯ গ্রামের আগাম ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত
শেরপুরে ৯ গ্রামের আগাম ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

শেরপুরে ৯ গ্রামের আগাম ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের ৯ গ্রামের একাংশ মুসুল্লিরা পালন করেছেন আগাম ঈদুল আযহা। আজ ২৮ জুন বুধবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারনে কিছু জামাত স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

প্রতিটি জামায়াতে শতাধিক করে মুসল্লী অংশগ্রহণের পাশাপাশি ২০ থেকে ৩০ জন করে নারী মুসুল্লী পর্দার আড়ালে একই জামাতের সহিত ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর পারস্পরিক কোলাকোলি শেষে তারা অংশ নেন প্রীতিভোজে। এরপর আনন্দ উল্লাসে মেতে থাকেন সারাদিন।

আগাম ঈদুল আযহা পালিত গ্রামগুলো হলো- শেরপুর সদর উপজেলার উত্তর ও দক্ষিণ চরখারচর, বামনেরচর, গাজীরখামার গিদ্দাপাড়া, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া, গোবিন্দনগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া, ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল ও শ্রীবরদী উপজেলার প্রত্যন্ত গ্রাম খামারবাড়ি।

স্থানীয়দের তথ্য মতে, গত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকার একাংশ লোকজন সৌদি আরব, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন।

চরশেরপুরের বামনেরচরের মুসুল্লি রহমত বলেন, আমরা খুবই আনন্দের সাথে সবাই আমাদের এলাকার সবাই মিলে ঈদ উদযাপন করতেছি। সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের গ্রামে কয়েকবছর যাবত ঈদ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 3 =