পবিত্র ঈদুল-আজহার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও FBCCI এর জেনারেল বডির মেম্বার আমিনুল ইসলাম বুলু। তিনি বলেন- বিশ্ববাসীর নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। বুলু আরো বলেন, ‘পবিত্র ঈদুল আজহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। বুলু বলেন-পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল আযহা।’তিনি আরও বলেন, ‘ঈদুল আযহা মহিমান্বিত আহ্বানে শান্তিসুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-গোত্র, জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার খুশি ভাগাভাগি করে নিই। পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি— মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি, দুঃখ-জরা।