শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা শেখ হাসিনার সরকার, দিন বদলের সরকার
শেখ হাসিনার সরকার, দিন বদলের সরকার

শেখ হাসিনার সরকার, দিন বদলের সরকার

নকলা প্রতিনিধি: সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার, দিন বদলের সরকার। বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। বিদ্যুতের আলোতে পড়ার জন্য বিনামূল্যে বই দিয়েছে। কাজেই এ সরকার আমদের বারবার দরকার।

রবিবার (২৫ জুন) দুপুরে শেরপুরের নকলা উপজেলা পরিষদ চত্বরের মুজিবশতবর্ষ মঞ্চে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটনসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদরাসার তৃতীয় শ্রেণির সেরা ২০ জন, চতুর্থ শ্রেণির সেরা ৫ জন, পঞ্চম শ্রেণির সেরা ২০ জন শিক্ষার্থী ও মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির সেরা ২০ জন, সপ্তম শ্রেণির সেরা ২০ জন, অষ্টম শ্রেণির সেরা ১০ জন ও নবম শ্রেণির সেরা ২০ জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা ও মাধ্যমিক পর্যায়ে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ জোড়া করে লোহার বেঞ্চ বিতরণ করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 15 =