শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ঢাকায় প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা প্রস্তুতি বৈঠক শুরু আজ
ঢাকায় প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা প্রস্তুতি বৈঠক শুরু আজ

ঢাকায় প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা প্রস্তুতি বৈঠক শুরু আজ

জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের প্রথম দুই দিনের প্রস্তুতিমূলক বৈঠক আজ রোববার (২৫ জুন) ঢাকায় শুরু হবে। এতে জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়ের লাক্রোয়ার উপস্থিত থাকবেন।

মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, ২০২৩ সালের ৫ ও ৬ ডিসেম্বর তারিখে ঘানার আক্রায় অনুষ্ঠেয় জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে যে চারটি বিষয়ভিত্তিক ধারাবাহিক সম্মেলন অনুষ্ঠিত হবে- এটি তার প্রথমটি।

বাংলাদেশ, কানাডা ও উরুগুয়েসহ আয়োজক হওয়া প্রস্তুতিমূলক সম্মেলনটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘জাতিসংঘ শান্তিরক্ষায় নারী’।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে লাক্রোয়ার এই বৈঠকে অংশ নেবেন বলে সূত্রে জানা গেছে।

তিনি শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের কাঠামোসহ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দেশগুলোর চলমান সমর্থন নিয়ে আলোচনা করবেন।

দু’দিনের বৈঠকটি জাতিসংঘ শান্তিরক্ষায় নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণ ও জেন্ডার-সচেতন নেতৃত্বকে উৎসাহিত করতে অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভাল অনুশীলন নিয়ে আলোচনা করতে সেনা ও পুলিশ প্রেরণকারী দেশগুলোর প্রতিনিধি ও জাতিসংঘ শান্তিরক্ষা বিশেষজ্ঞদের স্বাগত জানাবে। সূত্র- বাসস


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =