মিরপুরে ঢাকা টেস্টের প্রথম দিনে ওয়ানডে মেজাজে রান করেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৬২ রান সংগ্রহ। এদিন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
মিরপুরের বদলে যাওয়া সবুজ উইকেটে বোলিং নিয়ে শুরুতেই সাফল্য পায় আফগানরা। জাকির-জয়ের অনভিজ্ঞ ওপেনিং জুটি বেশিক্ষণ টিকেনি। অভিষেক টেস্টের প্রথম বলেই জাকির হাসানকে ফেরান পেসার নিজাত মাসুদ।
তবে নাজমুল শান্ত ও মাহমুদুল জয় প্রতিরোধ গড়েন। ওয়ানডে মেজাজে হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত। আর জয় খেলেন ধীরস্থিরভাবে। শান্ত ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ১৮ বাউন্ডারিতে। শেষপর্যন্ত ১৪৬ রানে আউট হন তিনি।
এর আগে ফিফটি করা জয় আউট হন ৭৬ রানে। দ্বিতীয় উইকেট জুটিতে এই দুজন যোগ করেন ২১২ রান। পঞ্চম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন ৭২ রানের জুটিতে বাংলাদেশে তুলেছে ৩৬২ রান।