আমি প্রেমিক হয়ে-
ছুঁয়ে যাব তোর মন,
বন্ধু হয়ে মুছবো সকল ব্যথা!
আমি মানুষ হয়ে-
থাকবো তোর পাশে,
কবি হয়ে লিখবো প্রেমের কথা!
আমি আকাশ হয়ে-
বৃষ্টি দেবো তোকে,
বাতাস হয়ে শুনিয়ে যাবো গান!
আমি সাগর হয়ে-
দুঃখ নেবো তোর,
পথিক আমি চাই না প্রতিদান!