শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঝিনাইগাতীতে যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৮বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ৬জুন মঙ্গলবার সকালে স্থানীয় শামসুল হক মেমোরিয়াল একাডেমিতে ব্যতিক্রম ভাবে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে। র‌্যালী শেষে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাংবাদিক গোলাম রব্বানী টিটুর উপস্থাপনায় যায়যায়দিন পত্রিকার সফলতা কামনা করে বক্তব্য রাখেন, প্রাণী বিশেষজ্ঞ কর্মকর্তা রাশেদুল হক রাসেল, উপসহকারী কৃষি কর্মকর্তা নালিতাবাড়ি সোহেল রানা, শিক্ষক মনিরুজ্জামান, ফরিদুল ইসলাম, প্রনব গুপ্ত পলাশ, শিউলী বেগম প্রমুখ । আলোচনা সভা শেষে স্কুল প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 10 =