শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা সুদের টাকা না দেওয়ায় রাতভর গাছে বেধে নির্যাতন
সুদের টাকা না দেওয়ায় রাতভর গাছে বেধে নির্যাতন

সুদের টাকা না দেওয়ায় রাতভর গাছে বেধে নির্যাতন

শেরপুর প্রতিনিধি: শেরপুরে এক যুবককে সুদের ৬ হাজার টাকা পরিশোধের পর অতিরিক্ত লাভ না দেওয়ায় বাড়ি থেকে ধরে নিয়ে গাছের সাথে বেধে রাতভর নির্যাতনের ঘটনা ঘটেছে।

গতকাল রবিবার (৪ জুন) রাত সাড়ে ১২টার সময় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এ ঘটনা ঘটায়। নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (২৩)। তিনি সদর উপজেলার চক আন্ধারিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে। পেশায় সে একজন পরিবহন শ্রমিক।

এ ঘটনার পরে তার নির্যাতনের একটি ভিডিও ফুটেজ সকালে ফেসবুকে ভাইরাল হয়। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে আহত অবস্থায় শেরপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে।

আহত সাইফুল জানান, আমি ঢাকায় কমলাপুরের ৬ নাম্বার বাসে হেলপারি করি। বিপদে পরে স্থানীয় দাদন ব্যবসায়ী আব্দুল মালেকের কাজ থেকে সুদে ৬ হাজার টাকা নেই গত চার মাস আগে। এসময় প্রতিমাসে সুদের লাভ পরিশোধ করার পর গতকাল রবিবার সন্ধ্যায় তার আসল ৬ হাজার টাকা ফেরত দেই। কিন্তু দাদন ব্যবসায়ী মালেক আমার কাছে আরো লাভের অতিরিক্ত টাকা দাবি করেন। এতে আমি অপারগতা প্রকাশ করলে স্থানীয় মনির ও জুয়েলের সহায়তায় আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে মালেকের বাড়ির একটি গাছের সাথে বেধে রাতভর নির্যাতন করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − nine =