শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন অভিনেত্রী বললেন, ‘একটু সরে বসুন’
অভিনেত্রী বললেন, ‘একটু সরে বসুন’

অভিনেত্রী বললেন, ‘একটু সরে বসুন’

টলিউড অভিনেত্রী ইশা সাহা। ক্যমেরার সামনে থেকে সরে যেতে বললেন! কিন্তু কাদের? প্রকাশ্যে বললেন, ‘কাজ চলছে তো! একটু সরে বসুন।’ আর অভিনেত্রীর এহেন কথা শুনে চোখ কপালে নেটজনতার।

সোশ্যাল মিডিয়ায় বেজায় সক্রিয় তিনি। অনুরাগীদের উদ্দেশ্যে নানা ছবি আপলোড করে থাকেন। তাই বলে এভাবে কথা বলবেন? কী ঘটেছে আসলে?

 

দর্শকদের বেশ দোটানায় রেখেছেন তিনি। তার পরবর্তী ছবির নাম ‘একটু সরে বসুন’। সেই ছবির খাতিরেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন তিনি। যাতে বেশ উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছেন ইশা। কখনো মুখে ভাবনার ছাপ, আবার কখনো গভীর চিন্তা।

এমন ছবি পোস্ট করেই তিনি লিখলেন, ‘আরে শুটিং চলছে, একটু সরে বসুন।’ অভিনেত্রীর শব্দের খেলায় মাতলেন সকলেই। পা দিলেন ফাঁদে। ব্যাপার টা বুঝতে না পেরেই জানতে চাইলেন, কোন ছবির শুটিং আবার সরেই বা বসতে যাব কেন?

যদিও পরে নিজেই বাতলে দিয়েছেন উত্তর। জানিয়ে দিলেন, ছবির নাম ক্যাপশনে লেখা। যেভাবে গাম্ভীর্যের সঙ্গে একথা বললেন ইশা, কেউ যেন ভাবতেই পারেন নি আসলেই কী। ইন্ডাস্ট্রি নিয়ে এখন এমনই বিতর্কের শেষ নেই। অভিনেত্রীর সেন্স অব হিউমারকে বাহ বাহ করছেন সকলে।

 

প্রসঙ্গত, বনফুলের গল্প অবলম্বনে কমেডি ধাঁচের ছবি ‘একটু সরে বসুন’ নির্মাণ করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। এতে ইশা সাহা ছাড়া আরও অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম, পায়েল সরকার, পরাণ বন্দোপাধ্যায় প্রমুখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + eight =