Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় মোমেন-সান ওয়েইডং বৈঠক : শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা
মোমেন-সান ওয়েইডং বৈঠক : শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা

মোমেন-সান ওয়েইডং বৈঠক : শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা

০

চীনে ৯৮ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশ যেন সর্বোত্তম সুবিধা পেতে পারে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশ‌টির ভাইস মি‌নিস্টার সান ওয়েইডং।

রোববার (২৮ মে) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে হওয়া বৈঠ‌ক এ আশ্বাস দেন ভাইস মি‌নিস্টার। পরে পররাষ্ট্রমন্ত্রণলয়ে থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানো হয়।

 

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক পরিবর্তনের ভূয়সী প্রশংসা করেন ওয়েইডং।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. মোমেন বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের উল্লেখযোগ্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন। আগামী দিনে গঠনমূলক ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

পদ্মা বহুমুখী সেতুর প্রশংসা করে চীনের ভাইস মিনিস্টার ব‌লেন, এই কাঠামোটি বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বের একটি নতুন প্রতীক। দুই দেশ বৃহত্তর ও উন্নততর সমন্বয়ের মাধ্যমে অভূতপূর্ব অর্জন করতে পারে ব‌লেও মত প্রকাশ ক‌রেন ওয়েইডং।

 

মোমেন উভয় দেশের পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশে-চীনা এফডিআই  উৎসাহিত করেন।

ভাইস মিনিস্টার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের সময় হওয়া প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ১০ম বার্ষিকীর কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ এই মহাপরিকল্পনা থেকে সর্বাধিক সুফল পাবে।

বৈঠকে তারা জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে তাদের স্বদেশে সুষ্ঠু ও দ্রুত প্রত্যাবাসনের চলমান প্রচেষ্টা পর্যালোচনা করেন।

মোমেন বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবাসনের জন্য আন্তরিক প্রচেষ্টার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান। তারা মত প্রকাশ করেন যে এ সমস্যার একটি জরুরি সমাধান প্রয়োজন। কারণ এর সমাধান না করা হলে এটি আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখা দিতে পারে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 5 =