শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন
শেরপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

শেরপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

শেরপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও-কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিান হয়।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর
মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে দেওয়া জুলিও-কুরি শান্তি পদক বাঙালির এক অসাধারণ অর্জন ও প্রাপ্তি। স্বাধীন বাংলাদেশে এটিই কোন রাষ্ট্রপ্রধানের প্রথম প্রাপ্তি। এজন্য জাতির পিতাও তার এ প্রাপ্তি উৎসর্গ করেছিলেন মুক্তিযোদ্ধা, শহীদসহ দেশবাসীর প্রতি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − fourteen =