শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে বিএনপির নেতা পলাশ গ্রেফতার
শেরপুরে বিএনপির নেতা পলাশ গ্রেফতার

শেরপুরে বিএনপির নেতা পলাশ গ্রেফতার

শেরপুর প্রতিনিধি: শেরপুর শহর বিএনপি সভাপতি মামুনুর রশিদ পলাশকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ মে) সন্ধ্যার দিকে বিএনপির জনসভা শেষে ফেরার পথে শহরের খরমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

শেরপুর ডিবি পুলিশের ওসি মুশফিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র ও পলাশের পরিবার জানিয়েছে, সন্ধ্যার আগে বিএনপির সভা শেষ করে পলাশ বাসায় ফিরছিলেন। এ সময় ডিবি পুলিশের একটি দল পলাশকে গাড়িতে তুলে নিয়ে যায়।

ওসি মুশফিকুর রহমান গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে বলেন, পলাশের বিরুদ্ধে বেশ কিছু মামলা আছে।

জেলা বিএনপি সভাপতি মাহমুদুল হক রুবেল বলেছেন, পলাশের বিরুদ্ধে কোনো মামলা নেই। জনসভায় চলমান রাজনীতি নিয়ে কথা বলায় পুলিশ তাকে গ্রেফতার করে আতংক সৃষ্টি করতে চায়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + 11 =