শ্রীবরদীতে ৪র্থ বারের মতো তিনআনী পাড়া ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্টিত হলো বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট ২০২৩।২৬ শে মে শুক্রবার বিকাল ৩ঘটায় ঝগড়ার চর উত্তর বাজার ব্রীজ সংগলগ্ন মাঠ প্রাঙ্গন।
উক্ত ফুটবল খেলায় সভাপতিত্ব করেন জামালপুর পল্লী সমিতির কর্মকর্তা জনাব হাবিবুর রহমান হাবিব। সভাপতির বক্তব্যে তিনি বলেন মাদক থেকে যুবসমাজ কে দূরে রাখতে খেলাদুলার কোনো বিকল্প নাই।তাই আমরা সবসময় খেলাধুলার পাশে আছি,সবসময় আমাদের সাহায্যর হাত থাকবে খেলাধুলায়।
উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনআনী পাড়ার বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট ব্যাবসায়ী জনাব আমির হোসেন মিন্টু।প্রধান অতিথির বক্তবে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে৷ সবার মাঝে ঐক্য ঘটায় এবং সকল প্রকার মাদক থেকে দূরে রাখে।সামনে আরও বড় আয়োজন করব ইনশাআল্লাহ।
উক্ত ফুটবল খেলায় ২-০ গোলে অভিবাহিত জয়ী হয়।
পরে অতিথিরা জয়ী এবং রানার্সআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন।