Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home খেলাধুলা ‘ক্রিকেটার তৈরিতে ভূমিকা রাখবে মেয়র কাপ’
‘ক্রিকেটার তৈরিতে ভূমিকা রাখবে মেয়র কাপ’

‘ক্রিকেটার তৈরিতে ভূমিকা রাখবে মেয়র কাপ’

০

পর্দা উঠলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ডিএনসিসি মেয়র কাপ-২০২৩ এর ক্রিকেট ইভেন্টের। রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ( ইউল্যাব) মাঠে অনুষ্ঠিত হয় এবারের উদ্বোধনী অনুষ্ঠান।

দ্বিতীয় আসরের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শফিকুল ইসলাম বাছেক।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আকরাম খান বলেন, ‘ডিএনসিসি বাংলাদেশের জন্য মানসম্মত ক্রিকেটার তৈরিতে ভূমিকা রাখবে।’ পাইলট বলেন, ‘ডিএনসিসি মেয়র কাপে যে পরিমাণ ক্রিকেটার খেলছেন তাতে স্পষ্ট হয় যে দেশের অন্যান্য লীগের মতো ডিএনসিসি মেয়র কাপও আলাদা ভাবে জায়গা করে নিয়েছে। যা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ইতিবাচক বিষয়।’

গত বছরের মতো এ বছরও ডিএনসিসি মেয়র কাপে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ড দল অংশ নিচ্ছে।আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ৩৬ ও ৫২ নম্বর ওয়ার্ড দল।

প্রথম আয়োজনের মতো এবারও ভলিবল, ক্রিকেট ও ফুটবল ইভেন্ট রয়েছে ডিএনসিসি মেয়র কাপে। এবারই প্রথম নারী দলের ভলিবল ও ক্রিকেট যোগ হয়েছে এই ইভেন্টে। ভলিবল ইভেন্ট দিয়ে গত ৮ই মে উদ্বোধন হয় ডিএনসিসি মেয়র কাপ সিজন টু এর। উদ্বোধন করেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আতিকুল ইসলাম।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 7 =