শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শ্রীবরদী শ্রীবরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্রীবরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শ্রীবরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : আগামী ২৭মে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনকে সফল করতে ১৯মে শুক্রবার বিকেল ৪টাই স্থানীয় এপিপিআই উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফেরদৌস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আলহাজ্ব খোরশেদ আলম ইয়াকুব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুুতি কমিটির আহবায়ক মো. সোহেল রানা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য রিপন তালুকদার, এ জেড রুমান, মেহরাব আদনান, মামুন, আসাদুল, টাইগার, আশিকুর রহমান রুকসন, আরমান ও রানা প্রমুখ। উক্ত আলোচনা সভায় আগামী ২৭মে সম্মেলনকে সফল করতে নানাবিধ কর্মসুচী গ্রহন করা হয়। উক্ত প্রস্তুতি সভায় সভাপতি পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যগ্ন আহবায়ক মোবারক চৌধুরীর ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জিয়াউল হক জেনারেলের নাম প্রস্তাব করেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৮জন প্রার্থী তাদের নাম প্রস্তাব করেন। তারা হচ্ছেন, পৌর ছাত্রলীগের আহবায়ক হামিদুর রহমান, কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক বদরুজুহা রাকিব, গোলাম মোস্তফা, সুলাইমান, সাদেক হোসেন, শফিকুল ইসলাম খাঁন, শাকিল আহমেদ ও সখিনী আলম সজীব। আগামী ২৭মে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে যেন ঈদের আমেজ বিরাজ করছে। মুজিব ভক্ত ও দলের ত্যাগী নেতাকর্মীরা তারা তাদের যোগ্য প্রার্থীদের নির্বাচিত করবেন এমনটাই প্রত্যাশা জানিয়েছেন জেলা নেতৃবৃন্দ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =