Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ টাকার লোভে বন্ধুকে খুন, ৩ যুবক আটক
টাকার লোভে বন্ধুকে খুন, ৩ যুবক আটক

টাকার লোভে বন্ধুকে খুন, ৩ যুবক আটক

০

সাভারের আশুলিয়ায় টাকার লোভে ফারাবি আহমেদ হৃদয় (২১) নামে এক যুবককে হত্যার পর মুক্তিপণ দাবি করায় তারই তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ ঘটনায় অপহরণের ১০ দিন পর নিহতের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৪টার দিকে আশুলিয়ার মোজারমিলের শিববাড়ি এলাকার ইস্টার্ন হাউজিং-এর একটি পুকুর থেকে হৃদয়ের ভাসমান বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আশুলিয়ার জামগড়া, টাঙ্গাইল ও রাজধানীর পল্লবী এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।

 

নিহত হৃদয় আশুলিয়ার জামগড়া এলাকার ফজলুল হক মিয়ার ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। গত ৮ মে জামগড়ার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদর থানার পশ্চিম দাসপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে ময়েজ হোসেন পরান (২২) ও বগুড়ার সোনাতলা থানার মহেশপাড়া গ্রামের মো. তাহেলুল ইসলামের ছেলে সুমন মিয়া বাপ্পী (২৫) ও আকাশ।

dhakapost

 

পরান আশুলিয়ার জামগড়ায় শফিকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ফার্নিচারের দোকানে কাজ করতেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া থেকে তাকে আটক করে পুলিশ। সুমন আশুলিয়া শ্রীপুরে দারোগ আলীর বাড়িতে ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। তাকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সখীপুর থেকে তাকে আটক করে র‌্যাব-৪। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর থেকে আকাশকে আটক করা হয়। তিনি পেশায় পোশাক শ্রমিক। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব-৪ জানায়, গত ৮ মে সকাল ১০টার দিকে পরাণ বন্ধু ফারাবী আহমেদ হৃদয়কে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে যায়। পরে জিম্মি করে পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। সেদিন দুপুর তাকে হত্যা করে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে রাখেন। বিকেল ৪টার দিকে শ্রীপুরের একটি পুকুরে বস্তাবন্দি মরদেহ ফেলে দেন। দুই দিন পর আসামিরা আবার ওই পুকুরে মরদেহ ভেসে উঠেছে কিনা দেখতে যান। তারা মরদেহ ভেসে উঠা দেখতে পেয়ে আবার ওপরে তুলে ৮/১০টি ইট বস্তার ভেতরে ভরে পুকুরে ডুবিয়ে দেন।

র‌্যাব-৪ এর সিইও লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আব্দুর রহমান বলেন, আসামিরা অর্থনৈতিকভাবে দুর্বল ছিল। পক্ষান্তরে ভিকটিমের পরিবার সম্পদশালী ছিল। তারা ভিকটিমের ধনসম্পদ দেখে লোভে পড়ে যান এবং পরিকল্পনা করেন যে অপহরণ করে মুক্তিপণ আদায় করবেন। পরিকল্পনা অনুযায়ী গত ৮ মে সকাল ১০টার দিকে হৃদয়কে পরাণের বাসায় ডেকে নিয়ে জিম্মি করে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে দুপুরে হৃদয়কে চারজন মিলে শ্বাসরোধ করে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হতে বালিশ চাপা দিয়ে আরও কিছুক্ষণ ধরে রাখেন আসামিরা। বিকেল ৪টার দিকে তারা বস্তাবন্দি মরদেহ নিয়ে ওই পুকুরে ফেলে দেন।

এই র‌্যাব কর্মকর্তা বলেন, এখান থেকে শিক্ষা নিতে হবে। বন্ধু নির্বাচনে অবশ্যই সতর্ক হতে হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 1 =