শেরপুর প্রতিদিন ডট কম

Home রাজনীতি বসিক নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক টিম গঠন
বসিক নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক টিম গঠন

বসিক নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক টিম গঠন

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন সমন্বয়ক টিম গঠন করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৭ মে) রাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ টিমটি গঠন করা হয়।

 

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের টিম লিডার হিসেবে রয়েছেন দলের কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ। সমন্বয়ক হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও যুগ্ম-সমন্বয়ক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, মো. গোলাম কবীর রাব্বানী চিনু প্রমুখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 1 =