টেলিযোগাযোগ দিবস উপলক্ষে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু এক বিবৃতিতে বলেন দেশে ইন্টারনেট বা মিনিট নিয়ে অস্বস্তি, অভিযোগ এখনো বহাল। ক্রমাগত চাহিদা বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে ইন্টারনেট সেবার মান সেভাবে বাড়ছে না। বড় শহরগুলোর বাইরে পরিস্থিতি আরো নেতিবাচক। উপকূল ও চরাঞ্চলের অনেক স্থানে ইন্টারনেট তো দূরের কথা, মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রেও গ্রাহক ভোগান্তি দূর হয়নি।
বুলু আরো বলেন – দেশের সকল মুঠোফোন গ্রাহক, ইন্টারনেট ব্যবহারকারী কেন নিজের টাকা দিয়ে কেনা মিনিট বা এমবি আনলিমিটেড ব্যবহার করতে পারবে না। আমরা যদি মোবাইলে ১দিন বা ২দিন কথা না বলি অথবা ইন্টারনেট ব্যবহার না করি তাহলে আমাদের মিনিট বা এমবি যায় কোথায় ? দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৮ কোটির বেশি এবং মোবােইলে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ১২ কোটি । তাহলে বুঝেন এই লোকগুলো যদি মিনিট বা এমবি ১দিন ব্যবহার না করে তাহলে হাজার হাজার কোট টাকা মোবাইল কোম্পানিগুলো সিস্টেমের মাধ্যমে প্রতারণা করে নিয়ে নিচ্ছে অথচ কেউ কিছু বলছে না । এ খাতে রয়েছে অনেক সমস্যা এবং সম্ভাবনাও। ব্যান্ডউইথের দাম কমালেও তার সুফল জনগণ এখনো করতে পারেনি এর মধ্যে প্রধান অন্তরায় মধ্যস্বত্বভূমিদের দৌরাত্ম। বিটিআরসির সংশ্লিষ্ট ব্যক্তিরা একটু সচেতন হলেই এই কোম্পানিগুলোর প্রতারণা বন্ধ করতে পারে কিন্তু তারা কেউ কিছু করছে না যা আমাদেরকে হতাশ করেছে।
তিনি দেশের উন্নয়নের জন্য সব গ্রাহকের কাছে টেলিটকের সিম থাকতে হবে বাধ্যতামূলক এছাড়া টেলিটকের নেটওয়ার্ক ব্যবস্থা আরো ভালো করতে হবে যাতে মানুষ ভালোভাবে ব্যবহার করতে পারে তার ও দাবি জানান এবং পৃর্বের ন্যায় সর্বনিম্ন দশ টাকা রিচার্জ করার ব্যবস্থা কথা ও বলেন।