শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : আগামী ২৬মে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনকে সফল করতে ১৭মে বুধবার সন্ধ্যায় স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমবায় সমিতির হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনির উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক খোরশেদ আলম ইয়াকুব, সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সৈয়দ আব্দুল মতিন বাপ্পি, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সাদ্দাম, সদস্য আব্দুর রহমান ঠান্ডু, হামিদুর রহমান, আশিকুর রহমান রুকসন, কাইয়ুম সেরনিয়াবাত, আরমান, শ্রীবরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তিত কমিটির সভাপতি সোহেল রানা, উপজেলা প্রজন্ম লীগের সভাপতি শাহজাহান আলী ও যুবলীগ নেতা রকিবুল ইসলাম রোকন প্রমুখ। উক্ত আলোচনা সভায় আগামী ২৬ মে সম্মেলনকে সফল করতে নানাবিধ কর্মসুচী গ্রহন করা হয়। উক্ত প্রস্তুতি সভায় সভাপতি পদে ফকির মো. আব্দুল হান্নান সরকার ও রত্নেশ্বর চন্দ্র বর্মন এবং সাধারণ সম্পাদক পদে তুষার আল নূর, আজিজুর রহমান, নুর ইসলাম নিজেদেরকে উক্ত পদের প্রার্থী হিসেবে নাম ঘোষনা করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × three =