শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ঝড়ে শেরপুর সদর হাসপাতালের কাচ ভেঙে আহত ৭
ঝড়ে শেরপুর সদর হাসপাতালের কাচ ভেঙে আহত ৭

ঝড়ে শেরপুর সদর হাসপাতালের কাচ ভেঙে আহত ৭

শেরপুর প্রতিনিধি:  শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক সাঈদ সাদ ইবনে ওয়াছেক বলেন, ‘আমরা আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়েছি। আহত ব্যক্তিরা শঙ্কামুক্ত রয়েছেন। আমরা তাদেরকে অবজারভেশনে রেখেছি।’

শেরপুর সদর হাসপাতালের পাঁচ ও ছয় তলার দরজা-জানালার কাচ ভেঙে রোগী-স্বজনসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ করে ঝড়ে এ ঘটনা ঘটে।

রোগী ও রোগীর স্বজনরা জানায়, মঙ্গলবার রাতে হঠাৎ করে ঝড় শুরু হয়। এ সময় ঝড়ে শেরপুর জেলা সদর হাসপাতালের পঞ্চম ও ষষ্ঠ তলার সুইংডোর (দরজা) ও জানালার কাচ ভেঙে রোগী ও স্বজনদের ওপর পড়ে। এসময় কমপক্ষে সাতজন আহত হন। তাদের মধ্যে আব্দুল জলিল, আছিয়া বেগম, রিনা বেগম ও জয়গুন বেগমসহ চারজনের শরীরের একাধিক স্থানে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক সাঈদ সাদ ইবনে ওয়াছেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়েছি। আহত ব্যক্তিরা শঙ্কামুক্ত রয়েছেন। আমরা তাদেরকে অবজারভেশনে রেখেছি।’


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 12 =