শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি
পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি

পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি

দায়িত্ব গ্রহণের পর চারদিনের রাষ্ট্রীয় সফরে প্রথম নিজ জেলা পাবনায় গেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি।

এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে তিনি পাবনা সদরের আরিফপুর কবরস্থানে উপস্থিত হয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন ও মোনাজাতে অংশ নেন।

এসময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তার সহধর্মীনি ড. রেবেকা সুলতানা সহ পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

সেখান থেকে রাষ্ট্রপতি স্কয়ার বাগানবাড়িতে পারিবারিক সমাধিস্থলে উপস্থিত হয়ে পুষ্প অর্পণ এবং প্রার্থনায় অংশ নেন। এ সময় তার সাথে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল স্বপন চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু উপস্থিত ছিলেন।

সফরকালে নাগরিক সংবর্ধনা সভায় যোগদান, সাংবাদিকদের সাথে মতবিনিময় সহ বেশকিছু স্থান পরিদর্শণ করবেন রাষ্ট্রপতি। নিজ জেলার সন্তানকে বরণ করতে পাবনা সেজেছে নতুন সাজে।

রাষ্ট্রপতি সফরের দ্বিতীয়দিন মঙ্গলবার সকাল দশটায় পাবনা বিসিক শিল্পনগরীতে স্কয়ার সাইন্স এন্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন ও বেলা এগারোটায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং বেলা তিনটায় পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 10 =