মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : :শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বিশ্ব মা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে এক র্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে বিশ্ব দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত দায়িত্বে থাকা মহিলা বিষয়ক কর্মকর্তা মাছুমা মমতাজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা রুকনুজ্জামান। আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহন করেন, মহিলা বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষনাথীর্রা।