নিজস্ব প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০২৩-২০২৪ ইং সালের উন্মুক্ত বাজেটের আলোচনা সভা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, মেস্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নাজমুল হক বাবু, বাজেট পড়ে শোনান, মেস্টা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আজমল হক আকন্দ । বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২০২৩-২০২৪ ইং সালে মোট বাজেট দেখানো হয় ৩ কোটি ৬৭ লক্ষ ২০ হাজার টাকা এবং ঐ টাকাই ব্যয় দেখানো হয়েছে। যার মধ্যে রয়েছে কৃষি ও সেচ, ভৌত অবকাঠামো, সম্মানী ভাতা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন, শিক্ষা, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, দরিদ্র হ্রাসকরণ সামাজিক নিরাপত্তা, মহিলা, যুব ও শিশু মানবসম্পদ উন্নয়ন, পানি সরবরাহ এবং অন্যান্য সকল খরচ সহ এই বাজেট প্রণয়ন করা হয়। এর মধ্যে রাজস্ব আয় ১২ লক্ষ ২০ হাজার টাকা। যার মধ্যে রয়েছে কর, ইজারা, লাইসেন্স ও পারমিট ফি, জন্ম নিবন্ধন ফি ও অন্যান্য। আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নাজমুল হক বাবু বলেন, ইউনিয়নবাসীর ট্যাক্স এর মাধ্যমে ইউনিয়নে অনেক উন্নয়ন করা সম্ভব। আপনারা সকলেই সময়মতো কর পরিশোধ করবেন। তাহলে সরকারের উন্নয়নের পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমেও আপনাদেরকে আরো উন্নত সেবা দিতে পারবো। আপনারা সকলে সহযোগিতা ও দোয়া করবেন।