Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় রোববার এসএসসি পরীক্ষা স্থগিতও সোমবার ৬ বোর্ডের
রোববার এসএসসি পরীক্ষা স্থগিতও সোমবার ৬ বোর্ডের

রোববার এসএসসি পরীক্ষা স্থগিতও সোমবার ৬ বোর্ডের

০

ঘূর্ণিঝড় মোখার কারণে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আগামী রোববার ও সোমবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা-২০২৩ এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৪/০৫/২৩ ও ১৫/০৫/২৩ তারিখ রোববার ও সোমবার অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। অন্যান্য বোর্ডে ওই দিনের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ কর হয়।

এর আগে গতকাল শুক্রবার পাঁচটি শিক্ষাবোর্ডের অধীনে আগামীকাল রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেটি সংশোধন করে এখন নতুন সিদ্ধান্তের কথা জানাল আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এর আগে গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মোখার জন্য চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এ বিষয়ে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোর্ড চেয়ারম্যানদের অনুরোধ করা হয়েছিল।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সময়সূচি অনুযায়ী ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ মে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 9 =