Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় সুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি
সুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি

সুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি

০

সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফেরত এসেছেন আরও ২৩৯ বাংলাদেশি। আজ শুক্রবার সকাল ৯টা ৮ মিনিটে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইট তাদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। এ নিয়ে পাঁচ ধাপে ৫৫৫ জন সুদান থেকে বাংলাদেশি ফেরত এলেন।

বাংলাদেশ দূতাবাস ও সৌদি কর্তৃপক্ষের সহযোগিতায় সংঘাতপূর্ণ সুদান থেকে এসব প্রবাসী বাংলাদেশি জেদ্দায় সাময়িক আশ্রয় নিয়েছিলেন।

সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 1 =