শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক কারবারীর কারাদণ্ড
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক কারবারীর কারাদণ্ড

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক কারবারীর কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ফারুক আহমেদ (৩৫) নামের এক মাদক কারবারীকে ৬ মাসের ও কবির আহমেদকে (২০) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রি‌ছিল।

বৃহস্পতিবার (১১মে) সকালে উপজেলার পোড়গাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া (বারমারী বাজার সংলগ্ন) এলাকায় অভিযান করে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডাদেশ পাওয়া ফারুক আন্ধারুপাড়া এলাকার ফজর আলীর পুত্র ও কবির আহমেদ কয়রাকুড়ি এলাকার নূর হোসেনের পুত্র।

জানা যায়, না‌লিতাবাড়ী উপজেলার পোড়গাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া (বারমারী বাজার সংলগ্ন) ও নন্নী ইউনিয়নের কয়রাকু‌ড়ি গ্রামে আজ বৃহস্পতিবার সকালে টাস্কফোর্স অ‌ভিযান প‌রিচালনা করা হয়। অ‌ভিযান প‌রিচালনাকালে গাঁজা সেবনের অপরাধে আন্ধারুপাড়া গ্রামের মো. ফারুক আহম্মেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জ‌রিমানা করা হয় এবং কয়রাকুুড়ি গ্রামের মো. ক‌বির আহমেদকে ইয়াবা সেবনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জ‌রিমানা করা হয়।

টাস্কফোর্স অ‌ভিযানের সময় মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌র শেরপুর জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত প‌রিদর্শক মো. এনামুল হকসহ এবং পুলিশ বিভাগের সদস্যরা উপ‌স্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 2 =