শেরপুর প্রতিনিধি: শেরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ বাজার অভিযানে নকল ওরস্যালাইন এর বিরুদ্ধে তিন ফার্মেসীর ঔষধ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা। আজ মঙ্গলবার (৯ মে) দুপুরে ঝিনাইগাতি উপজেলার তিনানী বাজারে অভিযান পরিচালনা করে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর। সূত্র জানায়, অভিযানকালে নকল ওরস্যালাইন বিক্রির দায়ে সাইফুল এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা, ইসলামিয়া মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং নজরুল ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলার সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। এ ব্যাপারে , ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শেরপুর জেলার সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন , নকল ওরস্যালাইন এর বিরুদ্ধে বিশেষ বাজার অভিযা চলছে। কোন অসাধু ব্যবসায়ী যেন ভেজাল ওষুধ বিক্রি করতে না পারে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে ,এসএমসি এর ময়মনসিংহ এরিয়া সেলস ম্যানেজার জনাব আবুল হায়াত মো. কামাল, ভোক্তা অধিকারের কর্মকর্তা, জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।