শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি শিক্ষামন্ত্রী ডা:দিপু মনির মাতার মৃত্যুেতে ঝিনাইগাতী উপজেলা আ’লীগের শোক সভা ও মিলাদ মাহফিল
শিক্ষামন্ত্রী ডা:দিপু মনির মাতার মৃত্যুেতে ঝিনাইগাতী উপজেলা আ’লীগের শোক সভা ও মিলাদ মাহফিল

শিক্ষামন্ত্রী ডা:দিপু মনির মাতার মৃত্যুেতে ঝিনাইগাতী উপজেলা আ’লীগের শোক সভা ও মিলাদ মাহফিল

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা:দিপু মনির মাতার মৃত্যুেতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আ’লীগের উদ্যোগে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮মে সোমবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোফাজ্জল হোসেন চাঁন এর সভাপতিত্বে উক্ত শোক সভা ও মিলাদ মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মহির উদ্দিন, ডা:কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা তাঁতী লীগের আহবায়ক আমিরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল ইসলাম ফটিক প্রমুখ। শোক সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত সহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মন্টু।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 1 =