শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে অসহায় ও দরিদ্র রোগিদের পাশে রোটারিয়ান আলহাজ্ব মোঃ দুলাল মিয়া
শেরপুরে অসহায় ও দরিদ্র রোগিদের পাশে রোটারিয়ান আলহাজ্ব মোঃ দুলাল মিয়া

শেরপুরে অসহায় ও দরিদ্র রোগিদের পাশে রোটারিয়ান আলহাজ্ব মোঃ দুলাল মিয়া

প্রতি বছরের ন্যায় অসহায় ও দরিদ্র রোগিদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন করে আসছেন রোটারী ক্লাব অব শেরপুর নামের এক সংগঠন। রোটারিয়ান আলহাজ্ব দুলাল মিয়ার অর্থায়নে শেখহাটি রোটারী চক্ষু হাসপাতাল ভবনে ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামুল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজনের জন্য রোগী বাছাই করা হয়। আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত চলে ছানি অপারেশন ও লেন্স সংযোজনের জন্য উপযোগি রোগিদের যাচাই বাছাইয়ের কাজ। এই সময় ইভেন্ট কমিটির চেয়ার রোটারিয়ান সরন রায়সহ অনান্যদের মধ্য উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব শেরপুর এর প্রেসিডেন্ট রোটারিয়ান সাদুজ্জামান সাদী, সেক্রেটারি ফারহানা পারভিন মুন্নী, রোটারিয়ান আলহাজ দুলাল মিয়া, পি পি মলয় মোহন বল, বিনয় সাহা, মলয় চাকী সহ আরও অনেকেই।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 8 =