তুমি হাসবে বলে ফুল ফুটেছিল
টুনটুনি বাসা বাঁধছিল
দোয়েল টিউ টিউ সুর তুলেছিল
পুকুরের জলে বৃষ্টি পড়ছিল
তুমি হাসবে বলে মেঘ জমেছিল
মাছেরা মাঠে খেলছিল
গুরুগুরু মেঘ ডাকছিল
প্রিয়তমের হৃদয় কাঁপছিল
তুমি সম্মোহিত হচ্ছিলে
তুমি হাসবে বলে চাঁদ উঠেছিল
ঠোঁটে বীনা বাজছিল
অনুভবে বাঁধনহারা হয়েছিলে
সে তোমাকে স্পর্শ করেছিল
তুমি হারিয়ে গেলে বুঝেছিলে।