Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত দুই আহত এক
শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত দুই আহত এক

শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত দুই আহত এক

০

 

শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে ঘটসাস্থলেই চালকসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌরশহরের নয়ানিকান্দা এলাকার নকলা-নালিতাবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক আব্দুর রশিদ (৪০) নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। নিহত অপরজন মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম (৩৫)  নকলা উপজেলার কুড়েরকান্দা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। আর আহত যুবক শহিদুল ইসলাম (৩৫) নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের আবদুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নালিতাবাড়ী উপজেলার শহিদুল ও আব্দুর রশিদ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। নকলায় এসে তারা ভাড়ায় মোটরসাইকেল যোগে নালিতাবাড়ী শহরে রওনা হন। পৌরশহরের নয়ানিকান্দা এলাকায় পৌঁছলে হঠাৎ মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম দুইজন আরোহীসহ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসী পুকুর থেকে তিনজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্মরত চিকিৎসক দুইজনকে মৃত্যু ঘোষণা করেন। আহত শহিদুল ইসলামকে উন্নত চিকিৎসা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =