Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে ৩ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ প্রাইভেটকার আটক: আসামী পলাতক
ঝিনাইগাতীতে ৩ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ প্রাইভেটকার আটক: আসামী পলাতক

ঝিনাইগাতীতে ৩ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ প্রাইভেটকার আটক: আসামী পলাতক

০

 

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ৩ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ প্রাইভেটকার আটক পুলিশ। ১২ মার্চ রবিবার রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় উপজেলার গৌরীপুর ইউনিয়নের কদমতলী বাজার থেকে এসব মদ ও প্রাইভেটকার আটক করা হয়।

থানার সুত্রে জানা গেছে, রবিবার রাত আড়াই ঘটিকার দিকে উপজেলার রাংটিয়াতে টহলরহ হাইওয়ে পুলিশের সামনে দিয়ে প্রাইভেটকারটি দ্রুত নালিতাবাড়ীর দিকে রওনা হলে পিছু নেয় ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা, এএসআই আতিকুর রহমান সহ সঙ্গীয় পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে তারা নালিতাবাড়ীর দিকে না গিয়ে নন্নী রোড় হয়ে শেরপুর অভিমুখে রওনা দিয়ে কদমতলী বাজারের কাছে গিয়ে প্রাইভেটকারটি রেখে আসামীরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ীর ভিতরে ৩ শত বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। পরে ফেনসিডিল সহ প্রাইভেটকারটি থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত প্রাইভেটকারটি সহ পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের নামে থানায় নিয়োমিত মামলা দায়ের করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 14 =