মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৮ ফেব্রুয়ারি শনিবার মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হলরুমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তৃতীয় বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহিম,
সাধারণ সম্পাদক মো. জাকারিয়া হোসাইন। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ:সম্পাদক লাল মিয়া, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সদস্য রাজু আহম্মেদ, মনির উদ্দিন, ওয়াজ কুরুনী মিন্টু।
এ নি্বাচনে সহ-সভাপতি, সহ:সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি, সম্পাদক সহ অন্যান্য বাকি পদে প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় তাহারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
জেলা সমবায় পরিদর্শক মো. সারোয়ার জাহান, মোহাম্মদ আলিমুল আজিম, সহকারি পরিদর্শক শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম উক্ত নির্বাচন পরিচালনার দ্বায়িত্ব পালন করেন।