শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
নকলায় জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

নকলায় জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

শফিউল আলম লাভলু: পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির জন্য দিনব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. রায়হানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, মেডিকেল কর্মকর্তা ডা: নওয়াজিস জোহাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়াদা সানজিদা আফরিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সরকার মো. আবু রায়হানসহ উপজেলা ও তদনিম্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা অংশ গ্রহন করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা পরিকল্পনা পরিকল্পনা সহকারি মো. দিদারুল আল-আমিন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 16 =