শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানা ৪১ লক্ষ টাকা
শেরপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানা ৪১ লক্ষ টাকা

শেরপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানা ৪১ লক্ষ টাকা

শফিউল আলম লাভলু: শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা  করেছে পরিবেশ অধিদপ্তর।১৭ (জানুয়ারী) বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ১৬ টি ইটভাটাকে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি না থাকায় মোট ৪১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত ইটভাটাগুলোর মধ্যে আর,এইচ ব্রিকস কে ৩ লক্ষ টাকা, আর এইচ বি-২ কে ১ লক্ষ টাকা,একেবি ব্রিকস কে ৩ লক্ষ,সাউদা ব্রিকস কে ৫ লক্ষ টাকা,সততা ব্রিকস কে ৫ লক্ষ,আর এইচ বি-৩ কে ৩ লক্ষ টাকা,জিসান ব্রিকস কে ৩ লক্ষ টাকা,মদিনা ব্রিকস কে ২ লক্ষ টাকা, লিটন ব্রিকস কে ২ লক্ষ টাকা,মুন ব্রিকস কে ২ লক্ষ টাকা,এ এইচ-২৩ ব্রিকস কে ২ লক্ষ টাকা,আশিকা ব্রিকস কে ২ লক্ষ টাকা,এ এইচ এবি কে ২ লক্ষ টাকা, ইউএনবি ব্রিকস কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন, ময়মনসিংহ বিভাগ (পরিবেশ অধিদপ্তরের) উপ-পরিচালক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ জেলায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 19 =