শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নকলায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নকলায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

শফিউল আলম লাভলু: শেরপুরের নকলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকারের সঞ্চালনায় ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা আম্বিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র হাফিজুর রহমান লিটন, আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামযা কনক প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ,সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎসজীবী লীগসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =