শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে ডাঃ সেরাজুল হক স্মৃতি সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ
ঝিনাইগাতীতে ডাঃ সেরাজুল হক স্মৃতি সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ

ঝিনাইগাতীতে ডাঃ সেরাজুল হক স্মৃতি সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ

 

মৃহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে প্রয়াত ডা. সেরাজুল হক’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং ৩শত শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র প্রদান করা হয়। ৯ জানুয়ারি সোমবার সকালে ডা. সেরাজুল হক স্মৃতি সংসদ ঝিনাইগাতীর উদ্যোগে স্থানীয় মিল মালিক খাদ্য ব্যাবসায়ী সমিতির হল রুমে এসব কম্বল বিতরণের আয়োজন করা হয়। ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের সভাপতি ফকির মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিপ্লবের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুস ছালাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রেজাউর রহমান, আলহাজ্ব শাজাহান আকন্দ, আব্দুল মান্নান, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপি নেতা মো. মনজুরুল হক, ডাঃ সেরাজুল হক স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সাবেক এমপি প্রয়াত ডা: সেরাজুল হকের স্মৃতি ধরে রাখার জন্যে স্মৃতি সংসদের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ডা: সেরাজুল হক স্মৃতি সংসদ রোড শাখা ও স্মৃতি সংসদের সকল সদস্যসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =