শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি পাঠ্য পুস্তক উৎসব দিবসে ঝিনাইগাতীতে বিনামুল্যে বই বিতরণ
পাঠ্য পুস্তক উৎসব দিবসে ঝিনাইগাতীতে বিনামুল্যে বই বিতরণ

পাঠ্য পুস্তক উৎসব দিবসে ঝিনাইগাতীতে বিনামুল্যে বই বিতরণ

পাঠ্য পুস্তক উৎসব দিবসে ঝিনাইগাতীতে বিনামুল্যে বই বিতরণমুহাম্মদ আবু হেলাল,শেরপুর প্রতিনিধি : সারা দেশের ন্যয় শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৩ শিক্ষাবর্ষের জন্য বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম, পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারী রবিবার সকালে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পাঠ্য পুস্তক উৎসব দিবসে উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও অত্র বিদ্যালয়ের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. ফারুক আল মাসুদ।

ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রোস্তম আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার(ভুমি) আশরাফুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ একেএম বেলায়েত হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই প্রদান করেন অতিথিগণ। এর আগে ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও আনুষ্ঠিক ভাবে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠাদ্বয়ে শিক্ষার্থী, অভিভাবক, সুধীমহল সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =