শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
শেরপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

শেরপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

 

 

শেরপুর প্রতিনিধি: শেরপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযান। এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকা থেকে অভিযান শুরু করেন। অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ। অভিযান পরিচালনাকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, শেরপুর জেলায় চালু থাকা ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই অবৈধভাবে চলছে। সম্প্রতি উচ্চ আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়। ওই নির্দেশ মোতাবেক অবৈধ ইটভাটার তালিকা করে বন্ধের কাজ শুরু করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তেরর উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 5 =