শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শ্রীবরদীতে অবৈধ ৬ ইটভাটায় অভিযানে ১৮ লক্ষ টাকা জরিমানা: ভেঙ্গে দেওয়া হয়েছে দুইটি
শ্রীবরদীতে অবৈধ ৬ ইটভাটায় অভিযানে ১৮ লক্ষ টাকা জরিমানা: ভেঙ্গে দেওয়া হয়েছে দুইটি

শ্রীবরদীতে অবৈধ ৬ ইটভাটায় অভিযানে ১৮ লক্ষ টাকা জরিমানা: ভেঙ্গে দেওয়া হয়েছে দুইটি

 

শফিউল আলম লাভলু: শেরপুরের অবৈধ ৬ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ (২৮ ডিসেম্বর) বুধবার দিনব্যাপী শ্রীবরদী উপজেলাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আল আমিন-১ ব্রিক্সকে ৩ লক্ষ, মেসার্স আল আমিন-২ ব্রিক্সকে ৪ লক্ষ, মেসার্স ফাতেমা ব্রিক্সকে ৩ লক্ষ, মেসার্স জনতা ব্রিক্সকে ২ লক্ষ, মেসার্স মনিরা ব্রিক্সকে ৩ লক্ষ, মেসার্স একতা ব্রিক্সকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, শেরপুর জেলায় চালু থাকা ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই চলছে অবৈধভাবে। সম্প্রতি উচ্চ আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়। ওই নির্দেশ মোতাবেক অবৈধ ইটভাটার তালিকা করে বন্ধের কাজ শুরু করে জেলা পরিবেশ অধিদপ্তর।

অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ জানান, আজকের অভিযানে ৬টি ইটভাটায় ১৮ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২টি ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে এবং বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এরকম অভিযান অব্যাহত থাকবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 1 =