শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শেরপুর সদর শেরপুর মুক্ত দিবসে রক্তদান
শেরপুর মুক্ত দিবসে রক্তদান

শেরপুর মুক্ত দিবসে রক্তদান

মেহেদী হাসান শামীম, শেরপুর প্রতিনিধিঃ আজ ৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরে রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। আজ ৭ ডিসেম্বর বিকেলে রক্তসৈনিক এর অস্থায়ী কার্যালয়ে ৭ ব্যাগ রক্তদানের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে রক্তসৈনিক শেরপুর এর যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া। এ সময় উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আল আমিন রাজু, রক্তসৈনিক শেরপুর এর সহকারী রক্তদান সম্পাদক রবিউল ইসলাম, সহকারী চিকিৎসা বিষয়ক সম্পাদক আশিক মুন্না সাগর, পৌর ৭ নং ওয়ার্ড এর সভাপতি সাজ্জাদ হোসেন, পৌর ৮ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তর, পৌর ৪নং ওয়ার্ড এর ম্যানেজমেন্ট সহ সমন্বয়ক পূজা পাল, সদস্য রাসেল শেখ, সাকিব আহমেদ প্রমূখ। রাজিয়া সামাদ ডালিয়া বলেন, আজ শেরপুর মুক্ত দিবস! সরনীয় একটি দিন। এই দিবসে স্বেচ্ছায় রক্তদান করে তরুন রক্তসৈনিকরা। এরাই প্রকৃত দেশের সৈনিক। তাদের এই মহৎকর্ম প্রশংসনীয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + eighteen =